চৌগাছায় শিবির নেতাদের পায়ে গুলি: অভিযোগ গঠনের আদেশ...
যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামী ২০ এপ্রিল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উভয়পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করেন।