শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলীর শতবর্ষ: যশোরে স্মারকগ...
যশোরের ঐতিহ্যবাহী সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আফসার আলী আগামী ২৬ সেপ্টেম্বর শতবর্ষে পদার্পণ করতে যাচ্ছেন। প্রখ্যাত এই গুণী শিক্ষকের শততম জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনদের মধ্যে এক বিশেষ আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।