কেশবপুরে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ইউএনও, চাইলেন...
যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। সোমবার (১০ আগস্ট) উপজেলা প্রশাসন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মী ও কেশবপুরের মানুষের ভালোবাসার স্মৃতি স্মরণ করে বিদায়বেলায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি। অশ্রুসিক্ত নয়নে ও ভারী কণ্ঠে বিদায় জানান এই কর্মকর্তা।