আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন যবিপ্রবির ৮৫ ছাত্রীর...
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবির বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের খাবার খেয়ে অসুস্থ ৮৫ ছাত্রী পুলেরহাট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার এদের মধ্য থেকে সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে গেছেন ২৩ ছাত্রী। চিকিৎসাধীন অন্যান্য রোগীদের অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। কেউ আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।