যশোরের কুখ্যাত চোর স্পাইডার শামীম আবারও আটক করেছে ...
যশোরের কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে স্পাইডার শামীমকে আবারও আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তার বাসা থেকে চুরি করে আনা স্বর্ণের চেন ও কানের ঝুমকো দুল উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শহরতলীর শেখহাটি বাবলাতলা এলাকার ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। আটক শামীম শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।