যশোরের অভয়নগরে নাঈম হোসেন (১৮) নামে এক ঘাটশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া গ্রামের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।