কেশবপুরের এমপি মোক্তার আলীর মায়ের ইন্তেকাল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ৬:২২
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর মা রহিমা বেগম (৯৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার বেলা ১০টা ৪৫ মিনিটে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কায়েমখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
সংসদ সদস্য মোক্তার আলীর মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর সংবাদ শুনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। রোববার মাগরিব বাদ মরহুমাকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। মরহুমার স্বামী লোকমান হাকিম মোড়ল ২০০২ সালে ইন্তেকাল করেন। এ দম্পতির ৬ ছেলে ও ৬ মেয়ে রয়েছে। তাদের দ্বিতীয় সন্তান কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোক্তার আলী গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
আপনার মতামত লিখুন :