২শ' বোতল কফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে...
২শ' বোতল কফ সিরাপসহ তিনজনকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) জুন যশোর শহরের বকচর হুশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল, ঢাকার কামরাঙ্গীরচর থানার কুড়ালঘাট এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মনির ওরফে মতিন, একই এলাকার হাসাননগর গ্রামের মৃত আসাদুল্লাহর ছেলে শমসের আলম ও ব্যাটারঘাট এলাকার দুলাল সর্দারের ছেলে রাহাত। বৃহস্পতিবার শহরের বকচর হুশতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।