চলাচলে অক্ষম মুকুলের পাশে আল মামুন ফাউন্ডেশন...
যশোরের কাশিমপুর ইউনিয়নের মধ্য পাড়া গ্রামে চলাচলে অক্ষম মুকুল হোসেন। দীর্ঘদিন ধরে প্যারালাইজড হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি। অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে ‘আল মামুন ফাউন্ডেশন’। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তার নিজ বাড়িতে গিয়ে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে ফাউন্ডেশনর পক্ষ থেকে।