যশোরে বহুতল ভবনের বকেয়া বিল চাওয়ায় ঠিকাদারদের মারধ...
যশোর শহরের আরবপুরে নির্মাণাধীন ‘ডিলাইট সরদার প্যালেস’ ভবনের বকেয়া বিল পরিশোধ না করে উল্টো ঠিকাদারদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সরদার স্টেট-এর বর্তমান মালিকপক্ষের বিরুদ্ধে। বকেয়া বিল না পাওয়ায় ভবনটির কাজে নিয়োজিত প্রায় ৩০০ শ্রমিক চরম মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনার প্রতিকার এবং প্রশাসনের নিকট সঠিক তদন্ত ও আইনানুগ ব্যবস্থার দাবিতে ভুক্তভোগী ঠিকাদার ও শ্রমিকরা আজ বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।