নিজস্ব প্রতিবেদক:
মহালয়ার পুণ্যতিথি উপলক্ষে যশোর শহরের পৌরপার্কের পুকুরসংলগ্ন স্থানে সনাতন ধর্ম সংঘ, যশোরের উদ্যোগে তিল তর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ৬টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সনাতন ধর্ম সংঘ, যশোরের সাধারণ সম্পাদক এবং যশোরের মুড়লিতে অবস্থিত শ্রীশ্রী জোড়া শিব মন্দিরের সেবায়েত অখিল কুমার চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘ, যশোরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার ঘোষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সনাতন ধর্ম সংঘের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপীকান্ত সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত কুমার দে, সুব্রতা রাণী চক্রবর্তী, সজল কুমার দাসসহ অন্যান্য ভক্তবৃন্দ।
মহালয়ার পুণ্যতিথিতে সনাতন ধর্মীয় রীতি ও আচার-অনুষ্ঠান অনুসরণের মাধ্যমে প্রয়াত পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় এ তিল তর্পণ করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সনাতন ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :