স্বামী ও দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অধিকার বঞ্চনার অ...
যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা লাবনী আক্তার তার স্বামী ও স্বামীর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে নিজের এবং দুই কন্যাসন্তানের অধিকার বঞ্চনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি অনলাইন পোর্টালে তাকে ‘পুরুষ নির্যাতনকারী’ হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করা হলেও প্রকৃত ঘটনা সম্পূর্ণ ভিন্ন।