ঝিকরগাছায় জাম গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্য...
যশোরের ঝিকরগাছা উপজেলায় জাম গাছ থেকে পড়ে আসিফ আহমেদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ জুন) দুপুরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর, ওইদিন সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।