চৌগাছায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরু...
যশোরের চৌগাছায় স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় অভিমান করে গলায় ফাঁস দিয়ে শেফা (১৮) নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রবিবার (৭ জুন) দুপুরে বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।