• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে বাবার ভ্যানের চার্জারে প্রাণ গেল ছেলের


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৮
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যান চার্জের সংযোগস্থলে অসাবধানতাবশত হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল রহমান নামের ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাসিবুল ওই গ্রামের পেশায় ভ্যানচালক সাজিম উদ্দীনের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভ্যানচালক সাজিম উদ্দীন প্রতিদিনের মতো নিজ বাড়িতেই ব্যাটারিচালিত ভ্যানটি বৈদ্যুতিক লাইনে চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে সবার অগোচরে শিশু হাসিবুল চার্জারের সংযোগস্থলে হাত দিলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফজলুর রহমান বিশ্বাস বিদ্যুৎস্পৃষ্টে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম জানান, শিশুটিকে হাসাপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।