বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি: ...
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ভাড়া বাসায় সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা ওই ব্যবসায়ীর ঘর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।