যশোরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু, কৃষক আহত...
যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজ্রপাতে মোঃ রুবেল হোসেন (১২)এক কিশোরের মৃত্যু ও আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার চান্দুটিয়া গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে। আহত রশিদক যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।