অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত...
পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে যশোরের অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।