ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জামায়াত আমিরের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ সময়ে ভোট কেন্দ্রগুলো পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।