• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিজিবি’র অভিযান: ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৪
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি:

সীমান্ত দিয়ে অবৈধ মাদক প্রবেশ রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (১৮ এপ্রিল) রাতে দৌলতপুর বিওপির বিজিবি সদস্যদের একটি চৌকস টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, নিয়মিত নজরদারির অংশ হিসেবে সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন কিছু মালামাল পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবি সদস্যরা। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে ৩০ বোতল ভারতীয় পাঞ্চ মদ জব্দ করা হয়। 

তবে অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ​"সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় সজাগ রয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে এই চালানটি আটক করা সম্ভব হয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষিত রাখতে আমাদের এই ধরণের অভিযান নিয়মিত চলবে।"

 বিজিবি অধিনায়ক আরও স্পষ্ট করেন যে, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অপরাধীদের শনাক্ত করতে এবং চোরাচালান সম্পূর্ণ নির্মূল করতে সীমান্তে কঠোর নজরদারি ও বিজিবি’র টহল আরও জোরদার করা হয়েছে।