গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে মারধরের প্রতিবাদে ...
গোপালগঞ্জে বিচারক কর্তৃক এক মহিলা শিক্ষানবিশ আইনজীবীকে শারীরিকভাবে জখম ও লাঞ্ছিত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার যশোর জেলা জাজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।