বাবার ঘরে আগুন দিয়ে পালালো ছেলে...
যশোরের মনিরামপুরে পারিবারিক কলহের জেরে বাবার বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে ১৯ বছর বয়সী এক তরুণ। সোমবার দিবাগত রাতে উপজেলার ঝালঝাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে বাবা মহাসীন খানের থাকার ঘরটি পুড়ে ছাই হয়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আল-আমিন পলাতক রয়েছে।