সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের পাশে পাকিস্তান, পাঠান...
লোহিত সাগর উপকূলে হুথি বিদ্রোহীদের সামাল দিতে এবং সৌদি সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের শক্তি বাড়াতে চার কার্গো বিমান ভর্তি আধুনিক অস্ত্র পাঠিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে অস্ত্রের এই বড় চালানটি ইয়েমেনে পৌঁছায়।