জর্ডানের ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি ইরা...
জর্ডানের একটি ঘাঁটিতে সরাসরি মিসাইল আঘাত হানার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। গতকাল রাতে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলীয় বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এর জবাবে ভোর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে বিপ্লবী গার্ড।