ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির...
ভারতজুড়ে টানা কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে আটক আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মোদি সরকার তা লঙ্ঘন করেছে। প্রতিশ্রুতি অনুযায়ী আন্দোলনকারীদের মুক্তি দেওয়া না হলে মঙ্গলবার থেকে পুনরায় কঠোর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির তরুণদের আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজিপি)।