প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে ‘তরঙ্গ শিল্পীগোষ্ঠী’র সংবর্ধনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৬
স্টাফ রিপোর্টার :
প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম সহ নবনির্বাচিত নির্বাহী কমিটিকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোর’।
আজ মঙ্গলবার প্রেসক্লাব কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ নবনির্বাচিত প্রতিনিধিদলের হাতে পুষ্পস্তবক তুলে দেন এবং তাঁদের শুভকামনা জানান।
সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদানকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোরের পরিচালক রিফাত আহম্মেদ হিমেল বলেন, "প্রেসক্লাব যশোর সর্বদাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, তরুণ ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটি যশোরের সাংস্কৃতিক অঙ্গন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
সৌজন্য সাক্ষাৎকালে তরঙ্গ শিল্পীগোষ্ঠী যশোরের উপদেষ্টা পরিষদ সদস্য রেজাউল করিম ও তরিকুল ইসলাম তারেক, পরিচালক রিফাত আহম্মেদ হিমেল, অফিস সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক আরাফাত খান এবং সংগীত বিভাগের প্রশিক্ষক মাসুদ মহসীন উপস্থিত ছিলেন।
এ সময় ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ তরঙ্গ শিল্পীগোষ্ঠীর এই সৌজন্যতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁরা আশা প্রকাশ করেন, যশোরের ঐতিহ্যবাহী সংস্কৃতি রক্ষা ও বিকাশে সাংবাদিকদের সাথে সাংস্কৃতিক সংগঠনগুলোর এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :