হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ...
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলো পিছু হটতে শুরু করেছে। আগে যেখানে প্রণালির মুখে যুক্তরাষ্ট্র নিয়মিত সামরিক উপস্থিতি বজায় রাখত, বর্তমানে তারা সেখান থেকে অন্তত ৫০০ কিলোমিটার দূরে সরে গেছে বলে দাবি করেছে ইরান।