খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢ...
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তাঁকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও এর আশপাশের সড়কগুলো এখন লাখো মানুষের উপস্থিতিতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।