সংযুক্ত আরব আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রো...
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবু ধাবিতে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বিদ্যুৎকেন্দ্রটির একটি অংশে অগ্নিকাণ্ড ঘটলেও কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়ানোর মতো ঘটনা ঘটেনি। রোববার আবু ধাবির আল ধাফরা অঞ্চলের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।