মাঝ আকাশে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত...
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান এয়ার শো চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছে। রোববার (১৮ মে) দেশটির মাউন্টেইন বিমান বন্দর এলাকায় মাঝ আকাশে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটি বিধ্বস্ত হয়। তবে সংঘর্ষের পর চারজন ক্রু সদস্য নিরাপদে ভূমিতে নেমে আসতে সক্ষম হয়েছেন।