কোনো বাধাই মানছেন না ট্রাম্প, গ্রিনল্যান্ড নিয়ন্ত্...
ইরানের সাথে চলমান ভূ-রাজনৈতিক সংঘাতের রেশ কাটতে না কাটতেই এবার আর্কটিক বা সুমেরু অঞ্চলের কৌশলগত দ্বীপ গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন করে তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে গত চার মাস ধরে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের প্রতিনিধিদের মধ্যে অত্যন্ত গোপনীয় আলোচনা চলছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল তথ্য উঠে এসেছে।