• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে আদালতে মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬, ১৭:০৩
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা থানার এএসআই আশরাফুল আলমের বিরুদ্ধে চাঁদা দাবি, টাকা ছিনিয়ে নেওয়া ও মারধরের অভিযোগে আদালতে মামলা হয়েছে। 
মঙ্গলবার (৩ নভেম্বর) যশোরের ঝিকরগাছা আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাফফার সরদারের ছেলে আসাদুজ্জামান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন অভিযোগটি তদন্ত করে পুলিশ সুপার (ক্রাইম) কে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আব্দুল্লাহ। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৩ অক্টোবর রাত সাড়ে ৩টার দিকে এএসআই আশরাফুল আলম অজ্ঞাত কয়েকজনকে সঙ্গে নিয়ে আসাদুজ্জামানের বাড়িতে যান। সেখানে তার সেজো ভাই রেজাউল করিমকে খুঁজে না পেয়ে পুলিশ কর্মকর্তা তার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। এ সময় টাকা না দিলে তার ভাইকে মাদক মামলায় চালান দেওয়ার হুমকি দেন তিনি।

পরদিন ২৪ অক্টোবর সকাল সাড়ে১১টায় ভাই রেজাউল করিমের ব্যবহৃত মোবাইল ফোন থেকে আসাদুজ্জামানের কাছে কল আসে। তিনি জানতে পারেন, তার ভাইকে ঝিকরগাছা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরে ভাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ নিতে তিনি থানায় যান।

সেখানে ডিউটি অফিসারের কক্ষের সামনে থেকে তাকে হাজতখানার সামনে নিয়ে যান এএসআই আশরাফুল আলম। এ সময় তার বাম পকেট থেকে নগদ ২ হাজার ৫০০ টাকা নেওয়া হয় এবং আরও ৪ থেকে ৫ হাজার টাকা দেওয়ার জন্য বলা হয় তাকে। ভাইয়ের মোটরসাইকেল ও মোবাইল ফোন আটকে রাখা হয়। মানিব্যাগ দিতে অস্বীকৃতি জানানো হয়। পরে থানা থেকে বের হওয়ার সময় মানিব্যাগটি নিচে পড়ে গেলে সেটি তুলতে যাওয়ার মুহূর্তে তাকে সজোরে থাপ্পড় মারেন এএসআই আশরাফুল আলম এবং ভয়ভীতি দেখান। পুরো ঘটনা থানার সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও মামলায় উল্লেখ করেছেন।

বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।