কেশবপুরে ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ...
যশোরের কেশবপুরে বিল থেকে মাছ ধরে ভেজা শরীরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রহিম বিশ্বাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রহিম বিশ্বাস ওই গ্রামের মৃত হযরত আলীর ছেলে। বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুফলাকাটি ইউনিয়ন পরিষদের মেম্বার আবুল কালাম পাটোয়ারী।