যশোরে পুলিশের তল্লাশি অভিযান...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত কর বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে যশোর জেলা পুলিশ। রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে চলে এ অভিযান। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। একই সঙ্গে ট্রাফিক পুলিশের একাধিক টিমও মাঠে সক্রিয় ছিল। অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি, চালকের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়।