• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram
ভবদহের প্রভাব: জলাবদ্ধতায় কৃষকের ১৩ হাজার বিঘায় হয়...

ভবদহের প্রভাব: জলাবদ্ধতায় কৃষকের ১৩ হাজার বিঘায় হয়...

যশোরের কেশবপুরে জলাবদ্ধতায় প্রায় ১৩ হাজার বিঘা জমিতে কৃষক বোরো আবাদ করতে পারেননি। ভবদহের প্রভাবে উপজেলার ৫টি ইউনিয়ন ও পৌর এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কৃষি অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছেন নদ-নদী খনন শুরু হয়েছে। আগামীতে কেশবপুরের জলাবদ্ধতা থাকবেনা। তখন কৃষকের ফসল আবাদে কোন সমস্যায় পড়তে হবে না। তবে ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির নেতৃবৃন্দ বলছেন, নদ-নদী খননের পাশাপাশি ভবদহ এলাকায় জোয়ার আধার (টিআরএম) চালু না করা হলে কয়েক বছরের মধ্যে আবারও নদ-নদী পলিতে ভরাট হয়ে জলাবদ্ধতা শুরু হয়ে যাবে।

Banner