নারীদের সাহসী পদক্ষেপই জুলাই বিপ্লবের গতি বাড়িয়েছি...
বাংলাদেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরা সাহসী ও বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ২০২৪-এর জুলাই বিপ্লবে দেশের নারীরা যে অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছেন, রাজপথে তাঁদের সেই সক্রিয় উপস্থিতি আন্দোলনের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।