প্রেসক্লাব যশোরের নির্বাচন: দায়িত্ব গ্রহণ করল পরি...
প্রেসক্লাব যশোরের আগামী ১৯ সেপ্টেম্বরের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট আনিছুর রহমান তাদের দায়িত্ব বুঝে নেন।