টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র: হাসপাতালে গিয়ে মিলল না চ...
আউটসোর্সিংয়ের মাধ্যমে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলাটি অবশেষে যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু হয়েছে। আদালতের নির্দেশে সোমবার (২ মার্চ) রাতে পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করে।