কেশবপুরে এক মাসে কুকুর-বিড়ালের কামড়ে আহত ২২৬, হাসপ...
যশোরের কেশবপুর উপজেলায় কুকুর ও বিড়ালের কামড়ে আহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ফেব্রুয়ারি মাসেই অন্তত ২২৬ জন বিভিন্ন প্রাণীর কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তবে চরম উদ্বেগের বিষয় হলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কোনো ‘অ্যান্টি-র্যাবিস’ (জলাতঙ্ক প্রতিরোধক) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়া রোগীদের চড়া মূল্যে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হচ্ছে।