• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সাবেক যুবদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে সরকারি সড়ক ও খালের গাছ কাটার অভিযোগ


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ০৯:৫৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক:
যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সরকারি সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে বড় বড় গাছ কাটা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি ছুটির দিনকে সুযোগ করে দিয়ে গত শুক্রবার এবং শনিবার এই কুচক্র মহল গাছগুলো বিক্রির জন্য কেটে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর গ্রামের কয়েকজন ব্যক্তি বিশেষভাবে এই গাছ কেটে বাজারে বিক্রি করার পরিকল্পনা করছে। একটি গাছের বর্তমান বাজার মূল্য লাখ টাকারও বেশি। 

এনায়েতপুর গ্রামের একজন  নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান , “আমাদের গ্রামের রাস্তার পাশে অনেক বড় বড় গাছ রয়েছে। বিগত সরকারের আমলেও এই গাছ কাটার চেষ্টা হলেও অনুমতি দেয়নি। তবে বর্তমানে আব্দুর রব ও ফুলমিয়ার নেতৃত্বে এরা গাছ বিক্রির উদ্দেশ্যে কাটছে। তারা বিভিন্ন সময় মানুষের উপর ভয়-ভীতি সৃষ্টি করে। এরা বিএনপি'র ছত্রছায়ায় সংগঠনের সঙ্গে যুক্ত। আব্দুর রব সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার ছিলেন। বিএনপি তাকে বিভিন্ন কুকর্মের কারণে বহিষ্কার করেছে।”

যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরুন হোসাইন বলেন, আজকে যেহেতু সরকারি ছুটির দিন সেতু  অফিস বন্ধ রয়েছে। খাল এবং রাস্তার পাশের গাছ কাটছে বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার সাথে সাথেই সরজমিনে তদন্তর জন্য আমাদের লোক পাঠানো হয়েছে। গাছ কাটা নিষেধ করা হয়েছে। আগামীকাল সরেজমিনে তদন্ত করে আইনের ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, গাছগুলো বিক্রি হয়ে গেলে পরিবেশ, পথচারী এবং যানবাহন চলাচলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন