মনিরামপুরে মাছের ঘেরে মিলল কিশোরের রক্তাক্ত লাশ...
যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে নৃশংসভাবে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকায় স্থানীয় একটি মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। সোমবার সকালে পুলিশ নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে।