• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নড়াইলে ফিলিং স্টেশন এর ব্যবস্থাপক নাহিদকে হত্যার ঘটনায় ট্রাক চালক সুজাত আলী আটক


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬, ১৪:০৫
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার :
নড়াইলে ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (২৮) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত চালক সুজাত মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-৬। রোববার (২৯ মার্চ) দুপুরে যশোরের বাঘারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নিহত নাহিদ সরদার নড়াইল সদরের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। তিনি নড়াইল-যশোর মহাসড়ক সংলগ্ন ‘মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনে’ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে ঘাতক ট্রাকচালক সুজাত মোল্যা ও তার সহযোগী জহুর ওই পাম্পে ডিজেল নিতে আসেন। নড়াইলে চলমান জ্বালানি সংকটের কারণে পাম্পে মজুত শেষ হয়ে যাওয়ায় নাহিদ তেল দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে চালক ও সহযোগীর সঙ্গে নাহিদের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চালক সুজাত ও তার সহযোগী নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

রাত আনুমানিক ২টার দিকে ডিউটি শেষ করে ব্যবস্থাপক নাহিদ ও তার সহকর্মী জিহাদ মোল্যা (২৭) মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফিলিং স্টেশন থেকে মাত্র ১০০ গজ দূরে তুলারামপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয় এবং মোটরসাইকেলের ওপর দিয়ে চাকা চালিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাহিদ সরদারের মর্মান্তিক মৃত্যু হয়। গুরুতর আহত জিহাদ মোল্যাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘাতক ট্রাকসহ অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। তবে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৬, সিপিসি-৩ (যশোর ক্যাম্প) এর একটি চৌকস দল আজ যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ঘাতক ট্রাকচালক সুজাত মোল্যাকে আটক করতে সক্ষম হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, এই গ্রেফতার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ে আজ রোববার সন্ধ্যা ৬টায় র্যাব-৬-এর যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে ঘটনার বিস্তারিত লোমহর্ষক বর্ণনা ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে ব্রিফিং করা হবে।