ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত...
যশোরের অভয়নগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রবি শেখ (২৫) নামে এক যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যাণ্ডসংলগ্ন সাতক্ষীরা ডেয়ারীর পাশের গলিতে এ ঘটনা ঘটে।
আহত রবি শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার বাদশালা গ্রামের আলমগীর শেখের ছেলে।