চৌগাছায় ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক...
যশোরের চৌগাছায় ৪৫ পিস ইয়াবাসহ শাহাজান আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ৯টার দিকে উপজেলার বলিদাপাড়া-খাঁপাড়া গামী পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।আটক শাহাজান আলী চৌগাছা উপজেলার বলিদাপাড়া গ্রামের শফিউল্যাহ ওরফে ছবুল্লার ছেলে।