লাইসেন্স ছাড়া ভ্যান-রিকশা নয়, যানজট নিরসনে কঠোর সি...
যানজট নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর সিদ্ধান্ত নিল যশোর জেলা আইন-শৃঙ্খলা কমিটি। লাইসেন্স ছাড়া কোনো ভ্যান বা রিকশা চালানো যাবে না। শুধুমাত্র যশোর পৌরসভার অনুমোদন ও ড্রাইভিং লাইসেন্সধারী ব্যক্তিরাই ভ্যান-রিকশা চালাতে পারবেন। বর্তমানে পৌরসভার অনুমোদিত গাড়ির সংখ্যা প্রায় সাত হাজার সাতশ। অবৈধ ও লাইসেন্সবিহীন যানবাহন উচ্ছেদে আগামী মাসের এক তারিখ থেকে চূড়ান্ত অভিযান শুরু হবে।