চৌগাছায় সরকারি-বেসরকারি সমন্বয়ে পাচারের শিকার ব্যক...
মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষ, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সমন্বিত ও কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরের চৌগাছায় এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় পরিচালিত ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে একটি শক্তিশালী ‘রেফারেল নেটওয়ার্ক’ স্থাপনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।