যশোরে নারী উদ্যোক্তাদের জন্য ৫ দিনব্যাপী ইকো প্রিন...
যশোরের নারী উদ্যোক্তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে প্রথমবারের মতো জেলায় অনুষ্ঠিত হলো ‘ইকো প্রিন্টিং’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) সহযোগিতায় অনুষ্ঠিত ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন নারী উদ্যোক্তা।