কেশবপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদাবাজি: ভুয়া আয়কর...
যশোরের কেশবপুরে ব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ আদায়ের সময় উৎপল কুমার রায় (৩৩) নামে এক প্রতারককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদর এলাকার মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে।