খাজনা বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর সবজি হাট বারীনগরে ...
অযৌক্তিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে বৃহত্তর কাঁচা বাজার যশোরে বারীনগরের সবজি কেনা-বেচা বন্ধ ঘোষণা করেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৬এপ্রিল) সকাল থেকে তারা সকল প্রকার সবজি কেনাবেচা বন্ধ করে রাখে । ফলে বাজারে সবজি বিক্রি করতে এসে বিপাকে পড়েন কৃষক। এর ফলে যশোর-ঝিনাইদহ মহা সড়কে যানজটে সৃষ্টি হয়। পরে হাট মালিকদের সাথে বৈঠক শেষে সবজি কেনা শুরু করেন পাইকারী ব্যবসায়ীরা।