যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক নূরুজ্জামান, সদস্যসচিব আজাদ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. নূরুজ্জামানকে আহ্বায়ক এবং মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. শহীদুল ইসলাম জাবির, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল,সিনিয়র যুগ্ম সদস্যসচিব ইঞ্জিনিয়ার আরিফ জামান, যুগ্ম সদস্যসচিব সাজিদ সারোয়ার ও বাদল উর রহমান, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা ও আব্দুল মতিন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইন।
কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে জানানো হয়েছে, সদ্য ঘোষিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্র বরাবর জমা দিতে হবে।
আপনার মতামত লিখুন :